শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
দক্ষিণ সুনামগঞ্জে ৪ পিআইসি সভাপতি ও সেক্রেটারীকে আটক করে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান

দক্ষিণ সুনামগঞ্জে ৪ পিআইসি সভাপতি ও সেক্রেটারীকে আটক করে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান

amarsurma.com

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওর, খাই হাওর ও জামখলা হাওরে ত্র“টিপূর্ণ বাঁধ নির্মাণ করার অপরাধে ৪ পিআইসির সভাপতি ও সেক্রেটারীকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ।
রবিবার দুপুরে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাইর হাওরের পিআইসি নং-১২ এর সভাপতি মীর হোসেন, একই হাওরের ১১নং পিআইসির সেক্রেটারী আবুল খয়ের, দরগাপাশা ইউনিয়নের জামখোলা হাওরের পিআইসি নং-৩ এর সেক্রেটারী চান্দ মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়নের ডেকার হাওরের পিআইসি নং-২৭ এর সভাপতি আলী আহমদকে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিজ নিজ বাঁধ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সফি উল্লাহ জানান, হাওরে ত্র“টিপূর্ণ বাঁধ নির্মাণ করার অপরাধে ৪ পিআইসির সভাপতি ও সেক্রেটারীকে আটক করে তাদের ২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে, তিনি আরও বলেন, হাওরে বাঁধ নির্মাণে যাদের এ রকম ত্র“টি থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে ছাড় দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com