সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
শান্তির বার্তা দিলেন ইমরান খান, শুক্রবার মুক্তি অভিনন্দনের

শান্তির বার্তা দিলেন ইমরান খান, শুক্রবার মুক্তি অভিনন্দনের

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

মুক্তি পাচ্ছেন পাকিস্তানে আটক থাকা ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেয়া বক্তৃতায় এ কথা ঘোষণা করেছেন। শান্তির বার্তা দিতেই ভারতীয় পাইলটকে ফেরানো হচ্ছে বলে ইমরান জানিয়েছেন।

সামরিক ভাবে সুবিধা করতে না পারায় এবং প্রবল কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকায় ভারত তাদের আগ্রাসী অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়েছে। পাশাপাশি পাক প্রধানমন্ত্রী ইমরান খান সবসময়েই শান্তির বার্তা দিয়েছেন। এর অংশ হিসেবেই ইমরান খান ভারতীয় পাইলটকে মুক্তি দিচ্ছেন।

ভারতীয় বিমানবাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান বুধবার আটক হয় পাকিস্তানের হাতে। পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান এদিন ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছিল। তাদের চ্যালেঞ্জ করতে গিয়েই পাক আকাশসীমায় ঢুকে পড়েছিলেন অভিনন্দন। পাক হামলায় তার মিগ-২১ বিমানটি ধ্বংস হয়। অভিনন্দন প্যারাশুটে করে বিমানটি থেকে বেরিয়ে পড়েন। কিন্তু তিনি পাক অধিকৃত কাশ্মীরেই নামতে বাধ্য হন এবং পাক বাহিনী তাকে আটক করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com