শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সুনামগঞ্জে এলজিইডির পাকা বাঁধ কেটে মুগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ইউএনও বরাবরে অভিযোগ

সুনামগঞ্জে এলজিইডির পাকা বাঁধ কেটে মুগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ইউএনও বরাবরে অভিযোগ

Amar surma logo

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ ঃ
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও কৃঞ্চতলা মুগাই নদী থেকে অবৈধভাবে একটি ভূমি খেকো সিন্ডিকেট চক্র এলজিইডির পাকা বাঁধ শাবল দিয়ে কেটে পানি এনে বালু উত্তোলন করায় শত শত কৃষকের স্কীমের কৃষি জমি হুমকির মুখে পড়ায়, কৃষক শহীদুল্লাহ সদর উপজেলা নিবার্হী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। এতে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
জানা যায়, বুধবার সকাল ১০টায় অভিযোগের প্রেক্ষিতে বিএডিসির উপ-সহকারী প্রকোশলী মো হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উত্তর পাড়ের শত শত ভোক্তভোগী কৃষক উপস্থিত ছিলেন। সরেজমিন গিয়ে দেখা যায়, অত্র এলাকার প্রভাবশালী আবুল কালামের ভূমি খেকো ছেলে হানিফ মিয়া মুগাই নদী থেকে বালু উত্তোলন করার জন্য বাঁধ কেটে পানি এনে বালু উত্তোলন করছেন। তাই সে হাজারো কৃষকের স্কীমের কৃষি জমির কথা চিন্তা না করে নিজের একক স্বার্থের জন্য অবৈধভাবে কয়েকটি বোমা/সেলু মেশিন দ্বারা বালু উত্তোলন করিয়া বিক্রী করার অভিযোগ উঠেছে। অত্র এলাকার কৃষকরা একাদিকবার বাধা দেওয়ার পরেও সে জমির পানি বন্ধ করে বালু উত্তোলনের কাজে ব্যবহার করছে।
এ ব্যাপারে অভিযোগকারী কৃষক শহীদুল্লাহ জানান, হানিফ মিয়া বিএডিসির উপ-সহকারী প্রকৌশলীর যোগ সাজসে পাকা বাধ কেটে জমির পানি এনে অবৈধভাবে বালু উত্তোলন করছে। সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে আমি প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী মো হাবিবুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। নদীতে পানি নেই, বাধের নিচ দিয়ে কে বা কারা সুরঙ্গ করেছে। আমি যা পেয়েছি ঠিক তাই উপরে রির্পোট পাঠাব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com