মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
সিলেটে রমজানে ২ টাকায় মিলবে ১০ পদের ইফতার

সিলেটে রমজানে ২ টাকায় মিলবে ১০ পদের ইফতার

amarsurma.com

হাবিব সরোয়ার আজাদ:
রমজানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেটের ‘হেল্পিং উয়িং’ নামক একটি সংস্থা। মাত্র ২ টাকায় সংস্থাটি ৫ দিন ইফতার করাবে নগরবাসীকে। সংস্থাটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা কারো আত্মমর্যাদায় আঘাত লাগুক এমন কিছু করতে চাইছেন না বলেই ২ টাকার বিনিময়ে ইফতার সরবরাহ করতে চান।
জানা গেছে, ১৩ থেকে ১৭ মে পর্যন্ত নগরীর সুবিদবাজার, কুমারপাড়া, শাহী ঈদগাহ, নাইওরপুল ও চৌহাট্টাসহ ৫টি পয়েন্টে তারা ২ টাকায় ইফতার সরবরাহ করবেন। আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত ২ টাকায় ১০টি পদের ইফতারের প্যাকেট দেওয়া হবে।
এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ যথেষ্ট উপকৃত হবেন বলেও মনে করছেন তারা। অবশ্য ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নগরবাসীর মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। এই মহতি ও সেবামুলক উদ্যোগে যেকোন সচেতন নাগরিকের শরিক হওয়ার যথেষ্ট সুযোগও রয়েছে। যেকেউ সাহায্যের হাত প্রসারিত করতে পরেন।
নগদ টাকা দিতে পারেন; দিতে পারেন ইফতারের বিভিন্ন উপকরণ। যেমন, তেল, চাল, ডাল, জিলাপী, ডালডা, খেজুর, বুট ইত্যাদি। যারা এসব কিছুই দিতে পারবেন না বা দিবেন না, তারা কেবল নিজের শ্রম দিয়ে স্বেচ্ছাসেবী হিসাবেও এ উদ্যোগের সাথে জড়িত থাকতে পারবেন। বিষয়টি নিয়ে নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা একে স্বাগত জানাচ্ছেন।
জিন্দাবাজার এলাকার অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আব্দুল হানিফ (৬৫) বলেন, এটি একটি দারুণ উদ্যোগ। রমজানে রোজাদারদের আবেগ-অনুভূতিকে পুঁজি করে সবাই যখন অতিরিক্ত রোজগারের ধান্দায় ব্যস্ত থাকেন, তখন দুই টাকায় ইফতার সরবরাহ নিঃসন্দেহ একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি নিজে এ উদ্যোগের সাথে শরিক হতে আগ্রহ প্রকাশ করেন স্ব-উৎসাহে।
নগরীর কাজিরবাজার এলাকার বস্তিবাসী সামেলা খাতুন (৭০) জানান, ৫ দিন হলেও তিনি প্রতিদিন ২ টাকার ইফতার আনতে যাবেন। অন্তত ৫ দিন ১০টি আইটেম দিয়ে ইফতার করা তার কাছে বিশাল ব্যাপার। সামেলা সিলেটের সচেতন সর্বস্তরের জনগনকে উদ্যোগটিতে সংশ্লিষ্ট হওয়ার আহ্বান জানান।
উদ্যোগটির সাথে জড়িত হতে আগ্রহীরা ০১৭১১৩৭৯৩৩৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com