বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে শান্তির আশা যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের

সুনামগঞ্জে গাড়ি পার্কিং নিয়ে সংঘর্ষ, নিহত ১

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে গাড়ি পার্কিং নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। বৃহস্পতিবার দুপুরে পাগলা বাজার এলাকার রায়পুর ও কান্দিগাঁও গ্রামবাসীর মধ্য সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত শাহানুর মিয়া (১৭) রায়পুর গ্রামের বুরহান মিয়ার ছেলে। সে পাগলা বাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র। স্বজনরা আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদের ছোট ভাই তামিমও রয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থায়ীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে পাগলা বাজার বাস স্ট্যান্ডে লেগুনা পার্কিং নিয়ে রায়পুর গ্রামের আলী হোসেন ও কান্দিগাঁও গ্রামের রাজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপি সংঘর্ষে ১ জন নিহত ও উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশের ময়না তদন্ত করানো জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com