বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
পরিকল্পনামন্ত্রীর পক্ষে দক্ষিণ সুনামগঞ্জে ত্রাণ বিতরণে জেলা প্রশাসক আব্দুল আহাদ

পরিকল্পনামন্ত্রীর পক্ষে দক্ষিণ সুনামগঞ্জে ত্রাণ বিতরণে জেলা প্রশাসক আব্দুল আহাদ

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ৫ শত বন্যার্ত পরিবারের মাঝে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের পক্ষে সরকারের বরাদ্ধকৃত ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বুধবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জয়কলস ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও বিকাল ৪টায় ডুংরিয়াস্থ পরিকল্পনামন্ত্রীর হিজল বাড়ীতে ত্রাণ বিতরণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সমশাদ বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভূঁইয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সাংবাদিক ছায়াদ হোসেন সবুজ, থানার এস আই আলা উদ্দিন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মছকু মিয়া, মহিবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com