বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

ব্রিটিশ পার্লামেন্ট স্থগিত বেআইনি: সুপ্রিম কোর্ট

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ব্রিটিশ পার্লামেন্ট স্থগিতের ঘোষণা বেআইনি ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। চলতি মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী বরিস জনসন পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেন। সুপ্রিম কোর্ট বলেছে, আগামী ৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকর করতে পার্লামেন্ট স্থগিতের ঘোষণা ছিল ভুল। খবর বিবিসির।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ল্যাডি হেল বলেছেন, আমাদের গণতন্ত্রের মৌলিক কাঠামোর উপর মারাত্মকভাবে আঘাত করবে। তিনি আরও বলেন, পার্লামেন্ট স্থগিতে রানীকে উপদেশ দেয়াটা ছিল বেআইনি। কারণ এর ফলে কোনো যৌক্তিক কারণ ছাড়া পার্লামেন্টকে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে বাঁধা দেয়া হয়েছে।

ল্যাডি হেল একথাও বলেছেন, সুপ্রিম কোর্টের ১১ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দিয়েছেন। তারা বলেছেন, পার্লামেন্ট স্থগিত সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল ও অকার্যকর ঘোষণা করা হলো। এখন পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকার তাদের কার্যক্রম বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কমন্স সভার স্পিকার জন বার্কো বলেছেন, এখন দেরি না করে আমাদের একত্রিত হওয়া দরকার। এ বিষয়ে জরুরি ভিত্তিতে তিনি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com