মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

সুনামগঞ্জ ১২ লাখ টাকা ব্যয়ে ৯৭টি পরিবারে সোলার প্যানেল বিতরণ

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিকা) কর্মসূচীর আওতায় প্রথম পর্যায়ে প্রায় সাড়ে ১২লাখ টাকা ব্যয়ে ৯৭টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সোলার প্যানেল (সৌরবিদ্যুৎ) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিতরণ কার্যক্রমের  উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ,সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু,সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আজ শহর ও গ্রামগঞ্জের মধ্যে বৈষম্য দূর করে অন্ধকার গ্রামগুলোকে বিদ্যুৎতের আলোয় আলোকিত করে শহরে পরিণত করেছেন। এই সরকার আমলে বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে ২০ হাজার মেগাওয়াটের উপরে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com