শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দক্ষিণ সুনামগঞ্জ ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ২  জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাগলা বাজারের মাছ বাজারে প্রকাশ্যে গাঁজা বিক্রির সময় গাজাঁসহ তাদের আটক করা হয়।  আটকৃতরা হলেন সুনামগঞ্জ সদর থানাধীন মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের চেরাগ আলীর ছেলে মো. সুরুজ আলী ও একই গ্রামের নুরুল আমীনের ছেলে মো. পারভেজ।
এ সময় পুলিশ তাদেরকে নিকট হইতে দুইটি ব্যাগে ভর্তি ১ কেজি গাঁজাও উদ্ধার করেন।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com