শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৪

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দিরাইয়ের পল্লীতে প্রতিপক্ষের হামলায় ২ বৃদ্ধ ব্যক্তিসহ ৪ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের কদমতলী গ্রামে এঘটনা ঘটে। আহত কদমতলী গ্রামের মৃত আবদুল কাদিরের পুত্র মতিউর রহমান (৬৫) ও আজিজুর রহমান (৬০), মতিউর রহমানের পুত্র মিছবাউর রহমান (৩৩) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও মিফতাউর রহমান (৩০) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিবস্থায় চিকিৎসাধীন আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গোসল করার ও মুসুল্লিদের অযু করার পুকুরে গ্রামের আরজু মিয়া তার হাঁসের পালকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে ঘটনার দিন মতিউর রহমানের সাথে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে আরজু মিয়া ও তাহার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা চালিয়ে কুপিয়ে ও মারধর করে ৪ জনকে আহত করে।

দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল অভিযোগ প্রাপ্তির বিষয় নিশ্চিত করে বলেন, তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com