শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দিরাইয়ে পণ্যের মূল্যবৃদ্ধি করায় ৮ দোকানকে জরিমানা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে হঠাৎ করেই করোনা ভাইরাসের অজুহাতে দিরাইয়ে যেসব অসাধু ও মুনাফাখোর ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। কোনো কারণ ছাড়াই বেশি মূল্যে পণ্য বিক্রি করাসহ বিভিন্ন আইনে দিরাই পৌর শহরের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে দিরাই বাজারের থানারোড ও মধ্যবাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়েল স্টোর ২ হাজার, অমল স্টোর ৫ হাজার, রতি স্টোর ২ হাজার, আনোয়ার বেকারি ৫ হাজার, ভোক্তা অধিকার আইনে রূপসী বাংলা রেস্টুরেন্টকে ৫ হাজার, মুছা ফ্যামেলি কেয়ার ৫ হাজার, রাজ রেস্টুরেন্ট ১ হাজার ও নারায়ণ স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৮টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর সুমঙ্গল রায়, দিরাই পৌরসভার বাজার দর নিয়ন্ত্রণ ও মনিটরিং স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, এএসআই সুমন অধিকারী, উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী স্বপন কান্তি দাসসহ পুলিশের সদস্যবৃন্দ।
মোঃ সফি উল্লাহ বলেন, দেশে সবধরণের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। করোনা ভাইরাসের অজুহাতে এবং রমজানকে সামনে রেখে চাল, ডাল, আটা, ময়দা, পেয়াজ, রসুন, আদা, তৈল, কাঁচা মালসহ পণ্যের দাম বাড়ানোর কোনো কারণ নেই। যারা দাম বাড়াবেন, তাদের বিরুদ্ধে অভিযান চলবে, প্রশাসনের লোকজন সার্বক্ষণিক বাজার তদারকিতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com