শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
করোনার প্রভাব: বড়ছড়াসহ তিন শুল্ক ষ্টেশনে ভারতীয় কয়লা চুনাপাথর রফতানি স্থগিত

করোনার প্রভাব: বড়ছড়াসহ তিন শুল্ক ষ্টেশনে ভারতীয় কয়লা চুনাপাথর রফতানি স্থগিত

amarsurma.com

সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারীতে পরিণত হওয়ায় এবার ভারতের মেঘালয় রাজ্য হতে সুনামগঞ্জের তিন শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা চুনাপাথর রফতানি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। ভারতের মেঘালয় রাজ্যে থাকা কয়লা চুনাপাথর রফতানী কারক সংগঠন বাগলী এক্সপোটার্স এ্যাসোসিয়েশন এমন সিদ্ধান্ত নিয়েছেন।
রবিবার সকাল ৯টায় সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তাকে ওই বিষয়টি জানিয়ে ভারতীয় এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের পক্ষ হতে এক জরুরী ই-মেইলে প্রেরণের মাধ্যমে রফতানী কার্যক্রম আপাতত স্থগিতের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
রবিবার সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ভারতের মেঘালয় রাজ্যের‘বাগলী এক্সপোটার্স (রফতানি কারক) এ্যাসোসিয়েশন’ সাউথ ওয়েষ্ট খাসি হিল্স নেতৃবৃন্ধ রবিবার সকালে প্রেরিত এক জরুরী ই-মেইলে করোনা ভাইরাসের প্রভাবের কারন দেখিয়ে তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলী এ তিন শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা-চুনাপাথর রফতানি কার্যক্রম আপাতত স্থগিত রাখার বিষয়টি আমাদেরকে অবহিত করেছেন।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ঝুঁকি এড়াতে চলতি বছরের ২৩ হতে ৩১ মার্চ টানা ৯দিন ওই তিন শুল্ক ষ্টেশন দিয়ে ভারতীয় রফতানীকারকগণ আপাতত কয়লা ও চুনাপাথর রফতানি কার্যক্রম স্থগিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com