শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
খেটে খাওয়া ৯৪০ বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দিলেন কয়লা ব্যবসায়ী

খেটে খাওয়া ৯৪০ বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দিলেন কয়লা ব্যবসায়ী

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ময়মনসিংহে পরিবার পরিজন নিয়ে বসবাস করলেও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুরের বিপর্যস্থ নিজ এলাকার খেটে খাওয়া মানুষজনের পাশে দাড়ালের এক কয়লা ব্যবসায়ী।
উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নয়াবন্দ গ্রামের কয়লা আমদানিকারক সীতেশ পাল তার নিজস্ব অর্থায়নে ৩২ গ্রামে থাকা কয়লা, চুনাপাথর, বালু পাথর পরিবহন শ্রমিক, নিম্ন আয়ের কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ খেটে খাওয়া ৯৪০ পরিবারে চাল,ডাল,আলূ,লবন,সাবানসহ খাদ্য সহায়তা পৌছে দিলেন।
শুক্রবার ও বৃহস্পতিবার সকাল হতে টানা দুইদিন পরিবারের নিজস্ব লোক দিয়ে উপজেলার নয়াবন্দ, তরং, শ্রীপুর, শিবরামপুর, কড়েরপাড়, জামালপুর, নবাবপুর, তৈরিঘাঁও, বালিয়াঘাট, গোলকপুর , খলিশাজুড়ি, মন্দিয়াতা, মুজরাই, ইন্দ্রপুর, বিনোদপুর, ভুড়াঘাটসহ ৩২ গ্রামের প্রতিটি গ্রামে থাকা খেটে খাওয়া পরিবারে এ খাদ্য সহায়তা পৌছানোর ব্যবস্থা করেন ওই কয়লা ব্যবসায়ী।
শুক্রবার কয়লা ব্যবসায়ী সীতেশ পাল জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশের মানবিক কাজ দেখে বিশেষ করে যুগান্তরের স্টাফ রিপোর্টার সাংবাদিক হাবিব সরোয়ার আজাদের অনুপ্রেরণা পেয়ে আমি আমার বিবেকের দায়বোধ থেকে এ খাদ্য সহায়তা বিতরণ করিয়েছি, ভবিষ্যতে আমার এ মানবিক কাজ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com