শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
টেংরাটিলা গ্যাসফিল্ডে বিস্ফোরণ ঘটনায় ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ: দায়ী নাইকো

টেংরাটিলা গ্যাসফিল্ডে বিস্ফোরণ ঘটনায় ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ: দায়ী নাইকো

amarsurma.com

আমার সুরমা ডটকম:

টেংরাটিলা গ্যাসফিল্ডে বিস্ফোরণ ঘটনায় দায়ী নাইকো। এজন্য ক্ষতিপূরণ পাবে বাংলাদেশ। সুনামগঞ্জের ছাতক গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত সালিশি আদালত (ইকসিড)। ইকসিডের রায়ে নাইকোকে অভিযুক্ত করা হয়েছে এবং বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। গতকাল রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বিপু ইনকিলাবকে এ তথ্য জানান। তিনি বলেন, রায়ে যেসব কথা বলা হয়েছে তাতে দেখা যায়, বাংলাদেশকে জ্বালানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে নাইকো। তবে ক্ষতিপূরণের পরিমাণ কত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। জ্বালানি খাত ছাড়াও স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতিপূরণ দিতে হবে নাইকোকে। এই ক্ষতির পরিমাণ নিরুপণ করবে বাংলাদেশ সরকার।

বিএনপি সরকারের আমলে বাংলাদেশে গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য ২০০৩ ও ২০০৬ সালে নাইকোর সঙ্গে দুটি চুক্তি করে বাপেক্স ও পেট্রোবাংলা। এর মধ্যে একটি ছিল বাপেক্সের সঙ্গে যৌথ অংশীদারিত্বের চুক্তি। অন্যটি ছিল গ্যাস সরবরাহ ও কেনাবেচার জন্য পেট্রোবাংলার সঙ্গে। কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেস ২০০৩ সালে রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি বাপেক্সকে সঙ্গে নিয়ে ফেনী ও ছাতকে গ্যাসক্ষেত্র উন্নয়নের দায়িত্ব পায়। ওই দুই গ্যাসক্ষেত্রে নাইকোর ৮০ শতাংশ এবং বাপেক্সের ২০ শতাংশ মালিকানা ছিল। এ ঘটনার আগে থেকেই নাইকো ফেনী গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করে আসছিল। কিন্তু নাইকোর অদক্ষতা ও অবহেলার কারণে সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন দুই দফা গ্যাস বিস্ফোরণ হলে বিপুল পরিমাণ গ্যাস পুড়ে যায় এবং পরিবেশ ও স্থানীয় বাসিন্দাদের সম্পদের ব্যাপক ক্ষতি হয়। টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৫ সালের বিস্ফোরণের জন্য সাড়ে ১২ কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে এক আন্তর্জাতিক সালিশের প্রক্রিয়া শুরু করে বিএনরি সরকার।

এ আদেশ দিয়েছে আন্তর্জাতিক সালিশি আদালত। এই রায়ের ফলে নাইকোর দাবি করা পাওনাও পরিশোধ করতে হবে না বাংলাদেশকে। এছাড়া ব্লক ৯ বা কুমিল্লার বাংগুরায় নাইকোর সম্পত্তিও বাংলাদেশ নিয়ে নিতে পারবে। এ বছর সেপ্টেম্বরে এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সে শুনানিতে আন্তর্জাতিক আদালতে রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ যে ক্ষতিপূরণ পাবে তার পরিমাণ নির্ধারণ হতে পারে। ২০০৫ সালে ছাতকে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেস পরিচালিত এই গ্যাসক্ষেত্রের একটি কূপ থেকে গ্যাস উত্তোলনের সময় জানুয়ারি ও জুন মাসে পর পর দুন্দফা রিগে আগুন লেগে বিস্ফোরণ ঘটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com