শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

দেশের সব মসজিদ পাচ্ছে ৫ হাজার টাকা করে অনুদান

amarsurma.com

আমার সুরমা ডটকম:

করোনা মহামারিতে দীর্ঘদিন জামাত বন্ধ রাখায় মুসল্লিদের দানের ওপর নির্ভর করে পরিচালিত দেশের মসজিদগুলো দৈনন্দিন ব্যয় মেটাতে সমস্যায় পড়ছে। এ অবস্থায়র সারাদেশের প্রায় আড়াই লাখ মসজিদের প্রত্যেকটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদানে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (২০ মে) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সিটি করেপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দেশের ২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদে প্রত্যেকটির অনুকূলে পাঁচ হাজার টাকা হারে মোট ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা অনুমোদন করা হয়েছে।
সরকারের এই টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারেরর মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ/জেলা কার্যালয়ের পরিচালক/উপ-পরিচালকের ব্যাংক হিসাবে প্রদান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক/উপ-পরিচালকের সমন্বয়ে অনুদানের অর্থ/চেক বিতরণ করা হবে।
উল্লেখ্য, দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে দেশের সব মসজিদগুলোতে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com