শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
প্রধানমন্ত্রীর দেয়া বরাদ্দে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ শিক্ষার্থী পেলেন নতুন বাইসাইকেল

প্রধানমন্ত্রীর দেয়া বরাদ্দে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ শিক্ষার্থী পেলেন নতুন বাইসাইকেল

amarsurma.com

আমার সুরমা ডটকম:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বরাদ্দে সুনামগঞ্জে ধর্শপাশার মধ্যনগর থানার সীমান্ত জনপদে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ শিক্ষার্থী পেলেন নতুন বাইসাইকেল।
মধ্যনগর সীমান্ত জনপদে বুধবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সহায়তা কর্মসুচীর আওতায় ২০১৯ -২০২০ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে উপজেলার মধ্যনগর থানার সীমান্তজনপদে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ৩০ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
বুধবার উপজেলার মধ্যনগর বংশীকুন্ডা উওর ইউনিয়নের ঘিলাগড়ায় সাংস্কৃতি উপকেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার মো. মুনতাসির হাসান মাধ্যমিক স্কুলে পড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ জন শিক্ষার্থীর হাতে ৩০টি নতুন বাইকেল তুলে দেন।
এছাড়া মাধ্যমমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০৮ জন শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেয়া হয়।
একই বরাদ্দের আলোকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে সুবিধাবঞ্চিত ১০টি পরিবারেরজন্য সেমি পাকা বসতঘর তৈরীর করে উদ্যোগে নেয়া হয়।
এসব বিতরণকালে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদ, ধর্মপাশা ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশ চেয়ারম্যান আশুতোষ হাজংসহ স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com