শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দেশে ক্রমেই দীর্ঘতর হচ্ছে করোনাভাইরাসে মৃত্যুর তালিকা। গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৯৭৭ জনসহ মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। গত ২৪ ঘন্টায় ৩৯ জনসহ মোট মারা গেছেন ৩ হাজার ৩০৬ জন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, দেশের মোট ৮৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ১৮৯ জনের এবং ১২ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ১২ লাখ ২৫ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হলো। এ সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৯৭৭ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনে। সেই সঙ্গে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ৩ হাজার ৩০৬ জনের।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন। আর এখন পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com