শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
হোম অফিস সুবিধা বাতিল হলো সরকারি কর্মকর্তাদের

হোম অফিস সুবিধা বাতিল হলো সরকারি কর্মকর্তাদের

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সরকারি কর্মকর্তারা বাসা থেকে আর অফিসের কাজ করতে পারবেন না। স্বাভাবিক সময়ের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে উপস্থিত থেকে তাদের কাজ করতে হবে। করোনার কারণে মন্ত্রণালয়গুলো রোস্টার সিস্টেম বা হোম অফিস বাতিল করে নিয়মিত অফিস করার আদেশ জারি করতে শুরু করেছে।
গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদেও মৌখিক ভাবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ইনকিলাবকে বলেন, এখন থেকে সরকারি কর্মকর্তাদের স্বাভাবিক নিয়মে অফিস করতে হবে। তবে অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভবা কর্মকর্তাদের অফিস আসতে পারবে না, সেটা বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ নির্দেশনা এরই মধ্যে দেওয়া হয়েছে। অন্যান্য মন্ত্রণালয় তাদের কর্মকর্তাদের নির্দেশনা দেবে।
৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত ৬৮ দিন সাধারণ ছুটির পর ১ জুন থেকে রোস্টার অনুযায়ী ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী পর্যায়ক্রমে অফিসে এসে ও বাকিরা বাসায় থেকে দায়িত্ব পালন করছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com