শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

amarsurma.com
দিরাই-মদনপুর সড়কে বাস চাপায় স্কুলছাত্রীসহ নিহত দুই

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে পাথর বোঝাই ট্রাকের চাপায় আহত বুলেটের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়। নিহত তহিদুল ইসলাম বুলেট (৩৭) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর হাজীপাড়া গ্রামের সৈয়কত আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুলেট ১৫ নভেম্বর সন্ধায় কাজ শেষে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি ফেরার পথে পুরাতন বাসষ্ট্যান্ড গোল চক্করে এসে পৌঁছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথর বাঝোই সোহান-তারভির নামে ট্রাকটি চাপা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতির অবনতি ঘটলে তাকে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। (১৬ নভেম্বর) রাতে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, গতকালকের দুর্ঘটনার খবরটি শুনেছি। তবে মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com