শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

করোনায় বিশ্বে মৃত্যু সাড়ে ১৩ লাখ ছাড়াল

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর প্রায় এক বছর কেটে গেছে। এর মধ্যে এই ভাইরাসের সারাবিশ্বে সাড়ে ১৩ লাখের বেশি মানুষ মত্যুবরণ করেছে। আর আক্রান্ত হয়েছে ৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার মানুষ।

বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে বিভিন্ন দেশে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৫৪ হাজার ৬১৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ২২২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার ৮০৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৫৬ হাজার ২৫৪ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৭২৭ জন আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ৫৮ হাজার ১৪৩ জন। এখন পর্যন্ত দেশটিতে এক লাখ ৩১ হাজার ৬১৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com