বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

দেশে আজও করোনায় শনাক্ত ৫ হাজারের বেশি, মৃত্যু ৪৫

আমার সুরমা ডটকম:

দেশে আজও রেকর্ড সংখ্যক রোগী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। গত বছর ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর আজ দ্বিতীয় দিনের মতো ৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৪২ জনের। প্রাণহানি হয়েছে ৪৫ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণহানি ৮ হাজার ৯৯৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে মোট ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনের। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন। উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com