বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
আলেম উলামাদেরকে হেনস্তা বরদাশত করা হবে না: জমিয়ত

আলেম উলামাদেরকে হেনস্তা বরদাশত করা হবে না: জমিয়ত

আমার সুরমা ডটকম:

আলেম উলামারা হচ্ছেন নবীর ওয়ারিস ও যোগ্য উত্তরসূরি। তাদেরকে হেনস্তা বরদাশত করা হবে না। আলেমদের সম্পর্কে যে কোন কথা বলতে হলে যাচাই-বাছাই করে বলতে হবে। যে কোন ধরনের শুনা কথায় আলেমদের সম্পর্কে কটূক্তি ইসলামপ্রিয় জনতা মেনে নিবে না। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম আজ সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কিছু সন্ত্রাসী একটি রিসোর্সে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হেনস্তা করার দৃশ্যটি প্রমাণ করে এ দেশে আইনের শাসন নেই। এভাবে একটি স্বাধীন দেশ চলতে পারে না। এর পরিণতি শুভ হবে না। সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টাস্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি বলেন, আমরা আলেমদের গায়ে হাত উঠানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আলেমদের গায়ে হাত উঠানো প্রকারান্তরে ইসলামের বিরুদ্ধে বিষোদগারের শামিল। সকল আলেম-উলামাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com