শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের

মুভমেন্ট পাস: ওয়েবসাইটে ১০ দিনে ২০ কোটির বেশি হিট

amarsurma.com

আমার সুরমা ডটকম:

পুলিশের মুভমেন্ট পাস ওয়েবসাইটে গত ১০ দিনে ২০ কোটির বেশি হিট হয়েছে। গত ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া মুভমেন্ট পাসের ওয়েবসাইটে গতকাল বিকাল ৫টা পর্যন্ত হিট পড়েছে ২০ কোটি ৪৪ লাখ ৩ হাজার ২৩৬টি। পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি সোহেল রানা বলেন, এ পর্যন্ত ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জনকে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে। এর বাইরে রেজিস্ট্রেশন করেছেন আরও ১০ লাখ ৫৪ হাজার ৬৪০ জন।

জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাসার বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়ে এআইজি সোহেল রানা বলেন, যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হবেন, তাদের মুভমেন্ট পাস নিয়ে চলাফেরা করার আহবান জানাচ্ছি।

যেকোনও ধরনের অনাকাক্ষিত পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার কথাও বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com