বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

আরও ২ দিন থাকবে ঝড়-বৃষ্টি

আমার সুরমা ডটকম:

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে আগামী দু’দিন দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে পশ্চিম অংশে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে ইয়াস এর প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন গণমাধ্যমে বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আরও দুদিন বৃষ্টি হবে। বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিটা বেশি হবে। সঙ্গে থাকবে ঝোড়ো বাতাস। পরে ঝড়-বৃষ্টি অনেকটাই কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৬ মে) মে দুপুর ১২টা থেকে তিনটার মধ্যে ভারতের ডামরার উত্তর এবং বালাশোরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে।

এটি পরবর্তী সময়ে স্থলভাগের উপর দিয়ে আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে প্রবল ঘূর্ণিঝড়, পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে বৃহস্পতিবার সকাল ৬টায় ভারতের ওড়িশা ও কাছাকাছি ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছিল। এটি স্থলভাগের উপর দিয়ে আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। সাগর উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com