শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
দিরাই-মদনপুর সড়কে বাস দুর্ঘটনা: নিহত এক

দিরাই-মদনপুর সড়কে বাস দুর্ঘটনা: নিহত এক

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের গাগলী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৪ জুন শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, দিরাই থেকে সিলেট যাওয়ার পথে দিরাই-মদনপুর সড়কের গাগলী এলাকায় একটি ট্রাককে সাইট দিতে গিয়ে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই ইয়াসিন মিয়া জানান, বাসটি দিরাই থেকে সিলেটের দিকে যাওয়ার সময় গাগলী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায় নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com