বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

পদ্মাসেতুতে দায়িত্বরত চীনা প্রকৌশলী নিখোঁজ

আমার সুরমা ডটকম:

পদ্মা সেতুতে দায়িত্ব পালনকালে ঝাও (৩৫) নামে এক চীনা প্রকৌশলী নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২২ জুন) রাতে সাড়ে আটটার সেতুর মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারে দায়িত্বরত অবস্থায় পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন এই চীনা প্রকৌশলী। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, পদ্মাসেতু প্রকল্পের ১৩ নম্বর পিলারে পাশে বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ চলছিল। সেখানে ঝাও দায়িত্বরত ছিলেন। কাজ করার পর থেকে রাত সাড়ে আটটায় তাকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন।

আজ বুধবার সকাল থেকে নৌ-পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযানে ঝাও কে উদ্ধার করার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ( লৌহজং ও শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান। তবে এ বিষয়ে পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com