শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান

ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

আমার সুরমা ডটকম:

ইরানের নবনির্বাচিত নতুন প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের প্রেসিডেন্টকে পাঠানো অভিনন্দন বার্তায় বলেন, আপনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমাদের সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে ইরানের ভ্রাতৃপ্রতীম জনগণকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শেখ হাসিনা আরও বলেন, আপনার ইরানের প্রেসিডেন্ট হওয়ার ঘটনা প্রমাণ করে যে, আপনার নেতৃত্বের প্রতি ইরানের সাধারণ জনগণের বিশ্বাস ও গভীর আস্থা রয়েছে। দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক রয়েছে, আপনার নেতৃত্বে আগামীতে এই সম্পর্ক আরো শক্তিশালী হবে।

গত ১৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com