বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
হেফাজত আমির বাবুনগরীর ইন্তেকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর শোক

হেফাজত আমির বাবুনগরীর ইন্তেকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর শোক

আমার সুরমা ডটকম:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম জুনায়েদ বাবুনগরীর পরিবার-পরিজন, আত্মীয় স্বজনদের সকলের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস ও হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। হেফাজত আমির মাওলানা বাবুনগরী বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন।

হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী এ তথ্য নিশ্চিত করেন। নুরুল ইসলাম জিহাদী বলেন, বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তবে চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। হাটহাজারীতে রাত ১১টা ২০ মিনিটে তার জানাজা সম্পন্ন হয় এবং নানা নাটকীয়তার পর অবশেষে হাটহাজারী মাদ্রাসার কবরস্থানেই দাফন করা হয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার লাশ দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com