শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
ধর্মীয় নেতারা বানোয়াট তথ্য দিলে ব্যবস্থা: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্মীয় নেতারা বানোয়াট তথ্য দিলে ব্যবস্থা: ধর্ম প্রতিমন্ত্রী

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ধর্মীয় নেতাদের মাধ্যমে যদি মিথ্যা ও বানোয়াট তথ‌্য জনসম্মুখে উপস্থাপন করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব‌্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে উত্থাপিত মমতা হেনা লাভলী (মহিলা আসন-৩১) এর প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘ধর্ম ও ধর্মীয় মূল্যবোধের যথাযথ পরিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে সাধারণ শিক্ষায় শিক্ষিত নাগরিকদের মাঝে ইসলামের আলোকে সচেতনতা সৃষ্টির জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রভৃতি পেশাজীবী শ্রেণিকে সম্পৃক্ত করে বিভিন্ন সময় সভা-সেমিনার আয়োজন করা হয়। এছাড়া, জুমার প্রাক-খুতবায় উক্ত বিষয়ে আলোচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব খতিবকে অনুরোধ করা হয়।’

তিনি বলেন, ‘ধর্মের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য জনসম্মুখে উপস্থাপন করা হলে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া, অন্যান্য ধর্মীয় নেতাদের মাধ্যমে যদি মিথ্যা ও বানোয়াট তথা জনসম্মুখে উপস্থাপন করা হলেও ব‌্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com