বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

পদ্মা সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শুরু

amarsurma.com

আমার সুরমা ডটকম:

পদ্মা সেতুর সড়ক পথের পিচ ঢালাইয়ের (কার্পেটিং) কাজ শুরু হয়েছে। কাজটি দেখাশোনা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিট থেকে এ কাজ শুরু হয় বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব আবু নাসের টিপু জানিয়েছেন। তিনি জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকাল থেকেই এ কাজ মনিটর করছেন। এর মাধ্যমে পদ্মা সেতুতে লক্ষ্য অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ইতোমধ্যে মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫ শতাংশ। প্রায় ৮৯ শতাংশ প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে। আর নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শতভাগ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসের আগেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পদ্মা সেতুপথের কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ ৪০ নম্বর খুঁটির কাছে শুরু হয়। চার লেনের সেতুটির মাঝখানে ডিভাইডার দেওয়া আছে। তাই পশ্চিম প্রান্তে এ কার্পেটিং শুরু হচ্ছে।

এর আগে পরীক্ষামূলকভাবে সেতুর ৪০ নম্বর খুঁটির কাছে ৬০ মিটার অংশে কার্পেটিং হয়েছিল। এরপর থেকেই মুন্সীগঞ্জের দিকে কার্পেটিং এগোতে থাকবে। এই কাজকে ঘিরে গেল ২০ অক্টোবর পানিপ্রতিরোধী প্রলেপ (ওয়াটারপ্রুফ লেয়ার) দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com