শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দিরাইয়ে ভয়াবহ বন্যায় ডুবেছে বাড়ি, ভেঙে গেছে বিভিন্ন রাস্তাঘাট

দিরাইয়ে ভয়াবহ বন্যায় ডুবেছে বাড়ি, ভেঙে গেছে বিভিন্ন রাস্তাঘাট

amarsurma.com
অবশেষে গ্রেফতার দাদন ব্যবসায়ি হবু

আমার সুরমা ডটকম:

উজান থেকে নেমে আসা পানির ঢল আর গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির প্রভাবে সিলেট-সুনামগঞ্জের পর এবার দিরাইয়ে বন্যার আক্রমণ চলছে। বৃহস্পতিবার থেকে হঠাৎ পানি বেড়ে বিভিন্ন ইউনিয়নের এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক বাড়ি ও পানির তোড়ে রাস্তা-ঘাট ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া মাছের খামারের পাড় ডুবে যাওয়ায় চাষীরা জাল দিয়ে মাছ রক্ষার সর্বশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।
দিরাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ শরীফুল আলম জানান, এখন পর্যন্ত কোন পুকুর তলিয়ে যায়নি, তবে অনেক পুকুরের পাড় ডুবে গেছে। সেগুলোর মাছ রক্ষার্থে চাষীরা সর্বশেষ জাল দিয়ে বেড়া দিচ্ছেন।
দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু জানান, হঠাৎ বন্যার আক্রমণে ইউনিয়নের মানুষ দিশেহারা। শুক্রবার পর্যন্ত জগদল মহাবিদ্যালয়ে ৭/৮ পরিবার আশ্রয় নিয়েছেন। তাছাড়া পুরো ইউনিয়নের প্রায় শতাধিক পারিবার পানির নিচে রয়েছে বলেও তিনি জানান।
কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন একরাম জানান, দিরাইয়ে বন্যার পানি হঠাৎ চলে আসায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে হাতিয়া-নাচনীর পুরাতন সড়কটি তলিয়ে গিয়ে একেবারে ভেঙে গেছে। তাছাড়া টংগর গ্রামে নতুন একটি সড়ক, তারাপাশা গ্রাম থেকে বাজারে আসার সড়কটি পুরো ভেঙে গেছে। পানির তলে প্রায় শতাধিক বাড়ি রয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com