মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
দিরাইয়ে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

দিরাইয়ে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

amarsurma.com
দিরাইয়ে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

আমার সুরমা ডটকম:

‘কারো তাবেদারী করে না’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার সুনামগঞ্জের দিরাইয়ে বেলা ১১টায় দিরাই উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিরাই প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও মানবজমিন দিরাই প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সন্দীপন দাস, ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, হুমায়ুন রশীদ লাভলু, থানার সেকেন্ড অফিসার মিন্টু চৌধুরী, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লাল বাশি দাস, প্রেসক্লাব সেক্রেটারি জিয়াউর রহমান লিটন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া, ঠিকাদার আমিরুল ইসলাম বাপ্পু, সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, আবুহানিফ চৌধুরী, সৈদুর রহমান তালুকদার, জাকারিয়া হোসেন জুসেফ, রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, আক্তার সাদিক, মুহিবুর রহমান, রবিনুর চৌধুরী, দিপু বণিক, কবি সুব্রত কুমার দাস প্রমুখ। আলোচনা শেষে রজতজয়ন্তীর কেক কাটা হয়।

amarsurma.com

দিরাইয়ে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com