বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

দিরাইয়ে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

amarsurma.com
দিরাইয়ে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের অনুমান ৩৫ বছর বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টায় খবর পেয়ে দিরাই থানার এসআই মাহবুব সিদ্দিকির নেতৃত্বে উপজেলার করিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জয়নগরের দক্ষিণে কাঠের সেতু সংলগ্ন কালনী নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআই মাহবুব সিদ্দিকি জানান, স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের পড়নে শার্ট, পেন্ট ও লুঙ্গি ছিল। তাছাড়া মুখ, দুই হাত ও দুই পা কালো কসটিব দিয়ে বাঁধা ছিল বলেও তিনি জানান।
ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তাকে মেরে নদীতে ভাসিয়ে দেয়া হয়। অনেকেই বলছেন, জয়নগরের সুজিত নামে একজনকে গত কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে না। তবে সুজিতের মা-বাবা দেখে লাশ শনাক্ত করেনি বলে জানান এসআই মাহবুব সিদ্দিকি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com