বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সিলেটে শপথ নিলেন ৩৫ উপজেলা পরিষদের নারী সদস্যরা

সিলেটে শপথ নিলেন ৩৫ উপজেলা পরিষদের নারী সদস্যরা

আমার সুরমা ডটকম :

সিলেট বিভাগের ৩৫টি উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১১০ জন নারী সদস্য শপথ নিয়েছেন।বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগরীর আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ। এসময় তিনি বলেন- নির্বাচিত নারী সদস্যদের দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। তাদেরকে আইন ও অধিকার সম্পর্কে জানতে হবে। তিনি আরও বলেন- উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যরা বাল্যবিবাহের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সবাইকে সাথে নিয়ে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে নারী সদস্যদের সোচ্চার হতে হবে। কারো প্ররোচনায় প্রভাবিত হয়ে কোন করা যাবে না উল্লেখ করে বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ বলেন- এখন দেশের নারীরা পিছিয়ে নেই। বাংলাদেশের নারীরা দেখিয়ে দিয়েছে তারা পুরুষের মতো সকল কাজে তারা পারদর্শী। তিনি বলেন- দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, জাতীয় সংসদের স্পিকার নারী। নারীরাই এ দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তাই উপজেলা পরিষদের নারী সদস্যদেরও পিছনে তাকাবার সুযোগ নেই।শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পরিচালক মিজানুর রহমান ও উপ-পরিচালক পরিমল সিংহ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com