বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

মাথাপিছু আয় ১৩১৬ ডলার

আমার সুরমা ডটকম : বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৩১৬ ডলার হয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো। গত ২০১৪-১৫ অর্থবছরের তথ্য বিশ্লেষণ করে চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয়ের এই তথ্য প্রকাশ করা হয়েছে। তার আগের অর্থ বছর এর পরিমাণ ছিল ১ হাজার ১৯০ডলার।
মঙ্গলবার ঢাকার শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ এই তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে পরিসংখ্যান ব্যুরো মোট দেশিয় উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধির আভাস দিয়েছিল। চূড়ান্ত হিসাবে দেখা গেছে, ২০১৪-১৫ অর্থ বছরে ৬ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। “প্রবৃদ্ধি বৃদ্ধি পাওয়ায় মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক হিসাবে মাথাপিছু আয় ধরা হয়েছিল ১হাজার ৩১৪ ডলার। চূড়ান্ত হিসাবে তা দুই ডলার বেড়ে হয়েছে ১ হাজার ৩১৬ ডলার।” গতবছর প্রাথমিক হিসাবের তথ্য তুলে ধরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানিয়েছিলেন, মাথাপিছু আয়ের হিসাবে (নমিনাল) বাংলাদেশের অর্থনীতি পৃথিবীতে ৫৮তম। আর ক্রয় ক্ষমতার ভিত্তিতে এর পরিমাণ ৩ হাজার ১৯০ ডলার। ক্রয় ক্ষমতার ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর ৩৬তম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com