সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
ওভেন ছাড়াই চকলেট ফ্রুট কেক (রেসিপি ও ভিডিও)

ওভেন ছাড়াই চকলেট ফ্রুট কেক (রেসিপি ও ভিডিও)

wewআমার সুরমা ডটকম বেকারির মজাদার কেক খেতে কে না পছন্দ করে। অনেকের কেক ঘরে তৈরি করার ইচ্ছা থাকলেও ওভেনের ঝামেলার কারণে কেক তৈরি করেন না। ওভেনের চিন্তা দূর করে দিবে এই রেসিপিটি। প্রেশার কুকারে তৈরি করতে পারবেন আপনার পছন্দের চকলেট ফ্রুট কেক! ভাবছেন কীভাবে? আসুন তাহলে জেনে নিন চকলেট ফ্রুট কেকের রেসিপিটি।

উপকরণ:

১ কাপ ময়দা
২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
১ চা চামচ বেকিং পাউডার
২ টেবিল চামচ কোকো পাউডার
১/৪ কাপ মাখন
১/৪ কাপ চিনি গুঁড়ো
১/২ কাপ কনডেন্সড মিল্ক
১.৫ টেবিল চামচ কাজুবাদাম কুচি
১.৫ টেবিল চামচ কাঠবাদাম কুচি
২ টেবিল চামচ ড্রাই ব্লুবেরি
১ টেবিল চামচ কিশমিশ
১ টেবিল চামচ খেজুর
১ কাপ লবণ

প্রণালী:

১। ১/২ কাপ গরম পানিতে কোকো পাউডার মিশিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন।

২। প্রেশার কুকারে লবণ দিয়ে এর মাঝে তারের স্ট্যান্ড দিয়ে ঢেকে মাঝারি আঁচে গরম করতে দিন।

৩। একটি পাত্রে ময়দা, কর্ন ফ্লাওয়ার এবং বেকিং পাউডার মিশিয়ে ছেঁকে নিন।

৪। আরেকটি পাত্রে মাখন এবং চিনি বিটার দিয়ে বিট করে নিন। মাখনের মত নরম হওয়া পর্যন্ত বিট করুন। এরপর এতে কনডেন্সড মিল্ক দিয়ে ২-৩ মিনিট বিট করুন।

৫। এবার এই মিশ্রণের সাথে ময়দার মিশ্রণ, কোকো পাউডার, ড্রাই ফ্রুটস এবং বাদাম কুচি মিশিয়ে নিন। এর সাথে বাকী ময়দার মিশ্রণ দিয়ে দিন।

৬। অ্যালুমিনিয়াম অথবা স্টিলের পাত্রে মাখন লাগিয়ে কেকের মিশ্রণটি ঢেলে দিন। আপনি চাইলে মাখনের উপর ফয়েল পেপার দিয়ে কেকের মিশ্রণটি ঢেলে দিতে পারেন।

৭। হুইসেল সরিয়ে বেক করুন ৩০-৩৫ মিনিট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com