বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
‘এক বছরে বজ্রপাতে ১৪২ জনের মৃত্যু’

‘এক বছরে বজ্রপাতে ১৪২ জনের মৃত্যু’

songsodআমার সুরমা ডটকম বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, গত এক বছরে বজ্রপাতে ১৪২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, এই বিষয়ে আগে কোনো তথ্য সংরক্ষণ করা না হলেও এ বছর থেকে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বজ্রপাত থেকে জানমাল রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেয়া হয়েছে। সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিগত বছরগুলোয় বজ্রপাতে নিহত ব্যক্তিদের তথ্য জেলা প্রশাসনে সংরক্ষণ করা হয়েছে। তাই সঠিক তথ্য আবহাওয়া অধিদপ্তরে জানা নেই। চলতি ২০১৫-১৬ অর্থবছর থেকে বজ্রপাতে নিহত ব্যক্তিদের সংখ্যা সংরক্ষণ করা হচ্ছে। এ পর্যন্ত ১৪২ জন ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন বলে জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে। এ বছর হবিগঞ্জে সর্বোচ্চ ১৫ জন নিহত হয়েছেন। মন্ত্রী জানান, বজ্রপাতকে ইতোমধ্যে প্রাকৃতিক ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করা হয়েছে। বজ্রপাত থেকে জানমাল রক্ষার্থে জনসচেতনতামূলক কর্মসূচিও নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com