সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
আমি হেড অব দ্য গভর্নমেন্ট, আমার কাছে নিশ্চয়ই তথ্য আছে: প্রধানমন্ত্রী

আমি হেড অব দ্য গভর্নমেন্ট, আমার কাছে নিশ্চয়ই তথ্য আছে: প্রধানমন্ত্রী

hasina picআমার সুরমা ডটকম গত কয়েক দিন ধরে গুপ্তহত্যার ঘটনায় দেশের দু’টি দলের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটা কথা ভুলে গেলে চলবে না। আমি হেড অব দ্য গভর্নমেন্ট (সরকারপ্রধান)। আমার কাছে নিশ্চয়ই তথ্য আছে। তদন্তের স্বার্থে হয়তো সব কথা সব তথ্য প্রকাশ করা যাবে না। কিন্তু সূত্রটা জানা যায়। আর সেই সূত্র ধরেই আমরা কথা বলি।’
এসপির স্ত্রীসহ গুপ্তহত্যাগুলোর ঘটনায় রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে মূল অপরাধীরা আড়ালে চলে যায় উল্লেখ করে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, যারা এ ধরনের কথা বলেন, তাঁরা যদি তথ্য পেয়ে থাকেন, তাহলে তা প্রকাশ করুন। পার পেয়ে যাওয়া জঙ্গিরা কারা? পরিচয় পেলে জানান। হত্যাকারী যে পরিচয়েরই হোক, রেহাই পাবে না। সরকার বসে নেই, গোয়েন্দা সংস্থাও বসে নেই। জাপান, বুলগেরিয়া ও সৌদি আরব সফর সম্পর্কে অবহিত করতে আজ বুধবার দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
গুপ্তহত্যার ঘটনায় বিএনপি–জামায়াতের সংশ্লিষ্টতার ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সংগঠন বিভিন্ন নাম নিয়ে হত্যার দায় স্বীকার করলেও এদের হত্যার প্রক্রিয়া একই রকম। ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের সঙ্গে দুটি রাজনৈতিক দলের যোগসূত্র রয়েছে। আবার অনেকে ওই দলগুলোকে বাঁচাতে চায়। এর মধ্যে ‘লাল গোলাপে শুভেচ্ছা জানিয়ে বেড়ান’ এক ব্যক্তি সজীব ওয়াজেদ জয়ের হত্যাচেষ্টার সঙ্গে জড়িত। সব জেনেও অনেকে ওই ব্যক্তির গ্রেপ্তার হওয়ায় ব্যাকুলতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com