বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে বাড়ির জায়গা নিয়ে সংঘর্ষে আহত ১০

দিরাইয়ে বাড়ির জায়গা নিয়ে সংঘর্ষে আহত ১০

r-11আমার সুরমা ডটকমদিরাইয়ে একটি বাড়ির জায়গা নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, এরমধ্যে গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ছে। দিরাই হাসপাতাল সূত্রে জান যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই পৌরশহরের চণ্ডিপুর গ্রামের আবু মিয়া ও তৈয়ব উল্লাহর লোকজনের মধ্যে শনিবার বেলা আড়াইটায় এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গ্রামের আব্দুন নূর মিয়ার ছেলে ফয়জুর রহমান (৪০) ও আনোয়ার হোসেন (৩০), মৃত সাজিদ উল্লাহর ছেলে তৈয়ব উল্লাহ (৮০), আবু মিয়ার ছেলে জামাল মিয়া (৪৫), কামাল মিয়া ছেলে নাহিদ হাসান (২৩), মৃত আব্দুল হান্নানের ছেলে আবু মিয়া (৭৫), তার ছেলে কামাল মিয়া (৪৫), হাজী গোল আহমদের ছেলে আব্দুল করিম (৩০) ও আবুল কালাম (২৮) আহত হয়, এদের মধ্যে গুরুতর আহত ফয়জুর রহমান (৪০), তৈয়ব উল্লাহ (৮০), জামাল মিয়া (৪৫), নাহিদ হাসান (২৩), কামাল মিয়াকে (৪৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদেরকে দিরাই হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে বলে বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র জানায়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মজিদ সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সেখানে অবস্থান করছে। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দায়ের বা মামলা করেনি, সেখানের পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com