বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
ঝুঁকির মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছি : প্রধানমন্ত্রী

ঝুঁকির মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছি : প্রধানমন্ত্রী

hasina20161203164903-300x156আমার সুরমা ডটকমঝুঁকির মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শনিবার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। হাঙ্গেরি সফর শেষে গত বুধবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছেন প্রধানমন্ত্রী। এ সফরে প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটিও দেখা দেয়, যা নিয়ে বিমানের ছয় কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। বিমানমন্ত্রী হিসেবে এ ঘটনার দায় মেনে নিয়েছেন রাশেদ খান মেনন। হাঙ্গেরি সফরকালে শেখ হাসিনা গত ২৮ নভেম্বর দুই দিনব্যাপী বুদাপেস্ট পানি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দেন। এছাড়া শেখ হাসিনা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। এটি ছিল বাংলাদেশি কোনো নেতার পূর্ব ইউরোপীয় দেশটিতে উচ্চপর্যায়ের সফর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com