বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
সোমবার দিরাইয়ে হবে সুরঞ্জিত সেনের শেষকৃত্য

সোমবার দিরাইয়ে হবে সুরঞ্জিত সেনের শেষকৃত্য

আমার সুরমা ডটকমরাজধানী ঢাকা, সিলেট ও সুনামগঞ্জে শ্রদ্ধা জানানোর পর সোমবার (ফেব্রুয়ারি ০৬) সুনামগঞ্জের দিরাইয়ে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে সদ্যপ্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য। রোববার (ফেব্রুয়ারি ০৫) সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বিষয়টি সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা প্রদর্শন এবং তার শেষকৃত্যের ব্যাপারে পরিবারের সঙ্গে আলোচনা করে একটি সময়সূচি তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীকেও বিষয়টি অবগত করা হয়েছে।

কিছুক্ষণের মধ্যেই সুরঞ্জিত সেনের মরদেহকে জিগাতলায় তার বাসায় নেয়া হবে। সেখান থেকে দুপুর বারোটার সময় তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হবে। সেখান থেকে দুপুর তিনটার সময় নেয়া হবে সংসদ ভবনে। সেখানে তার মরদেহে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মরদেহ হিমঘরে রাখা হবে। পরদিন (সোমবার) সকাল নয়টায় হেলিকপ্টারে করে মরদেহ সিলেটের উদ্দেশে নেয়া হবে। দশটায় সিলেটে মরদেহে শ্রদ্ধা প্রদর্শনের পর সাড়ে এগারোটায় মরদেহ নেয়া হবে সুনামগঞ্জে। সেখান থেকে মরদেহ শাল্লা নেয়া হবে দেড়টায়। সবশেষ বেলা তিনটায় মরদেহ পৌঁছাবে দিরাইয়ে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এর আগে রোববার (ফেব্রুয়ারি ০৫) ভোর ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com