বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
ছাতকে অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভূত

ছাতকে অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভূত

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে আসবাবপত্রসহ প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। সোমবার গভীর রাতে জাউয়াবাজারের মাদরাসা মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, সোমবার রাত ১টায় হঠাৎ করে বাজারের মাদরাসা মার্কেটে আগুন জ্বলতে দেখে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় বাসিন্দারা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দমকল বাহিনীরাও ঘটনাস্থলে পৌঁছেন। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ভাই ভাই সু স্টোরের ৭ লক্ষ টাকা, কেএম ক¤িপউটারে ৫ লক্ষ টাকা, সৌরভ আহমদ এন্টারপ্রাইজে ১০ লক্ষ টাকা, কাউছার সু স্টোরে ১ লক্ষ ৫০ হাজার টাকা, কুটি সু স্টোরে ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com