বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫
ছাতকের গোবিন্দগঞ্জ কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছাতকের গোবিন্দগঞ্জ কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা: ছাতকের গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি অনার্স কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে কলেজে শিক্ষার্থীরা অংশ নেয় কেরাত, হামদ ও না’ত প্রতিযোগিতায়। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদরাসার সদ্য সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ অধ্যক্ষ সিরাজুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রকিব (বিশ্বম্ভরপুরী), সম্মানীত মেহমান হিসেবে বক্তব্য রাখেন ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈনুদ্দিন আহমদ। এ সময় কলেজের গভনিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী শেষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com