শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ছাতকে সংঘর্ষে নিহতের ঘটনায় ৩৯ জনের নামে মামলা: গ্রেফতার ৩

ছাতকে সংঘর্ষে নিহতের ঘটনায় ৩৯ জনের নামে মামলা: গ্রেফতার ৩

চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রামবাসির সংঘর্ষে লোকমান আহমদ নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে বড়গল্লা গ্রাম এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে। এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে নিহতের পিতা মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বাদি হয়ে থানায় মামলা (নং-১৮, তাং-১৬.০৫.২০১৭ ইং) দায়ের করেন। মামলায় খেলার রেফারি নূর আলমকে প্রধান আসামি করে ৩৯ জনের নামে এ মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্তকারি অফিসার ছাতক থানার এসআই সুহেল রানা ঘটনার রাতেই অভিযান চালিয়ে বড়গল্লা গ্রামের তোতা মিয়ার ছেলে রোকন আহমদ (১৮), একই গ্রামের আসাদ মিয়ার ছেলে আফজাল (১৬) ও বিশ্বনাথ উপজেলার মান্দারোকা গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ফজলু মিয়াকে (৩২) গ্রেফতার করে মঙ্গলবার সকালে তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্যে জোর তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে। সোমবার (১৫ মে) উলুরগাঁও ও বড়গল্লা গ্রামবাসির মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ৫০ জন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com