বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
জামালগঞ্জে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই

জামালগঞ্জে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতাসুনামগঞ্জের জামালগঞ্জের সাচনা বাজারে রবিবার রাত দুইটার দিকে আকস্মিক অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। এতে ৩টি কাঁচামালের আড়ত, ১টি লাইব্রেরি, ১টি সার ও বীজের দোকানসহ মোট ৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা কেউ নিশ্চিত করে জানাতে পারেন নি। সোমবার ভোরে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী বলেন, ‘এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি দোকান পুড়ে গেছে। সোমবার ভোরে জেলা প্রশাসক মহোদয়কে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের ভাষ্যমতে অগ্নিকাণ্ডে ২৫/৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করা হবে।’ ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com