শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
অসুস্থ সাবেক উপজেলা চেয়ারম্যানের শয্যাপাশে নাছির উদ্দিন চৌধুরী

অসুস্থ সাবেক উপজেলা চেয়ারম্যানের শয্যাপাশে নাছির উদ্দিন চৌধুরী

Derai picআমার সুরমা ডটকম : দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দিরাই উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক গুরুতর অসুস্থ আলহাজ আব্দুল কুদ্দুছকে দেখতে যান জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে দিরাই পৌর শহরের দোওজ আবাসিক এলাকায় চেয়ারম্যানের বাসভবনে প্রায় ঘন্টাখানেক অবস্থান করেন তিনি। কুশল বিনিময়ের এক পর্যায়ে আব্দুল কুদ্দুছ বলেন, আলহাজ আব্দুস সামাদ আজাদ, গোলাম জিলানী চৌধুরী আমাদের ছেড়ে চলে গেছেন, আপনি ও জীবনের প্রায় শেষ প্রান্তে, আপনারা আমাদের জন্য যোগ্য কোনো অভিভাবক রেখে গেলেন না, আপনি চলে গেলে কে আমাদের নেতৃত্ব দেবে, আমরা তো অভিভাবকহীন হয়ে যাব। নাছির চৌধুরী শান্তনা দিয়ে বলেন, সবই আল্লাহর ইচ্ছা, তিনিই অভিভাবক সৃষ্টি করে দেবেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের ঘনিষ্ট সহচর দুই নেতা আবেগাপ্লুত হয়ে পড়লে উপস্থিত সকলের চোখের কোনে জমে আনন্দের অশ্র“, এক পর্যায়ে জলভরা চে‘াঁখে নাছির চৌধুরী কুদ্দুছ ভাই দোয়া করবেন বলে বিদায় নিলে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, সহ-সভাপতি জুবের সরদার, বিএনপি নেতা মকছদ মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com