শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় বিড়ি-মদসহ চোরাই মোটর সাইকেল আটক

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় বিড়ি-মদসহ চোরাই মোটর সাইকেল আটক

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির টহল দল শুক্রবার অতিরিক্ত নিকোটিনযুক্ত বিড়ি-মদসহ ভারতীয় একটি চোরাই মোটর সাইকেল আটক করেছে। বিজিবির দাবি আটককৃত মদ-বিড়ি ও মোটর সাইকেলে মূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ৫’শ টাকা।

সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি জানান, জেলা তাহিরপুর উপজেলা লাউড়েরগড় বিওপির বিজিবির একটি টহল দল শুক্রবার ভোরে দশঘর নামক এলাকা থেকে ১১ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল, সীমান্তের ৪ কি.মি. বাংলাদেশ অভ্যন্তরের বাদাঘাট উত্তর ইউনিয়নের ঘাগটিয়া নামক এলাকা থেকে ২২’শ ৪০ প্যাকেট আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিনযুক্ত ভারতীয় শেখ নাসির বিড়ির চালান আটক করে। এ সময় বিড়ি পরিবহনে ব্যবহৃত একটি ১’শ সিসি হিরো হোন্ডা মোটরসাইকেলও আটক করা হয়। এ দুটি অভিযানে মদ-বিড়ি ও চোরাই মোটর সাইকেল আটক হলেও বিজিবির হাতে এর সাথে জড়িত কোন চোরকারবারী আটক হয়নি বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com