শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
বিয়ানীবাজারে ছাত্র মজলিসের কৃতি ছাত্র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিয়ানীবাজারে ছাত্র মজলিসের কৃতি ছাত্র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের নিয়ে কৃতি ছাত্র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন ২০১৭ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার একটি মিলনায়তনে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে কৃতি ছাত্র সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী।

সেক্রেটারি মোঃ সালাহ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি খসরুল আলম, সিলেট পূর্বজেলা বায়তুলমাল সম্পাদক জাবের আল হাসান, খেলাফত মজলিস বিয়ানীবাজার উপজেলা সভাপতি আনোয়ার খাঁন, পৌর সভাপতি মাওলানা জামিল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুল হামিদ জালাল, খেলাফত মজলিস বিয়ানীবাজার উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মনসুরুল আলম, গোলাপগঞ্জ পৌর সভাপতি মোঃ রুহুল আমীন, গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখা সেক্রেটারি সাইফুর রহমান ছয়েফ, আহমেদ নুমান, গোলাম রব্বানী, খলিলুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com