বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

জামালগঞ্জে ইয়াবা ব্যবসায়ী আটক

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রবিবার বিকালে জামালগঞ্জ থানার এএসআই মোঃ রুবেল আহমদ, মাহমুদুল হাসান রুবেল সঙ্গীয় ফোর্সসহ জামালগঞ্জ ফেরীঘাট থেকে জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আম্বর আলীর ছেলে মোঃ জজ মিয়া ওরফে জজ বাবাকে (৪০) গোপন সংবাদের ভিত্তিতে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী। মন্নানঘাট, সাচনা বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে ইয়াবা সরবরাহ করে থাকে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম জানান, ইয়াবা ব্যবসায়ী জজ বাবাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে। জামালগঞ্জ থানাকে মাদক মুক্ত করা লক্ষে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com