বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
দোয়ারাবাজারে সকালে বন্যা বিকালে শুকনা

দোয়ারাবাজারে সকালে বন্যা বিকালে শুকনা

আমার সুরমা ডটকমসুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় আকস্মিক বন্যায় প্লাবিত হয়ে গেছে অনেক গ্রাম। গতকাল সকালে বাঁধ ভেঙ্গে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলার বাংলা বাজার ও নরসিংপুর ইউনিয়নের কয়েকশত ঘর-বাড়ী চলে গেছে পানির নিচে। বন্যায় ছনোগাও, রাউলি উস্তাঙ্গেরগাও, আগনরায়েরগাও, মুকিরগাও, বীরচঙ্গেরগাও, লেদারকান্দি, বালিউরা, ফুলকারগাও, দোয়ারগাও ও নেতরছই গ্রামগুলো সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়। ঘর-বাড়ীতে পানি উঠায় চুলায় ধরছেনা এখন আগুন। রোজা রাখতে সেহরী ও ইফতারের রান্না-বান্না করতে কষ্ট হচ্ছে মানুষের। দুর-দুরান্তে থাকে তাদের আত্মীয় স্বজন থাকা-খাওয়ার ব্যবস্থাপনায় এগিয়ে আসছেন।

হঠাৎ নেমে আসা এই পানিতে বেশী ক্ষতিগ্রস্ত হয় কৃষিখ্যাত ও মাছখামার গুলো। পূর্ব প্রস্তুতি না থাকার কারণে অধিকাংশ ফিশারি ডুবে পানিতে তলিয়ে যায়। বের হয়ে পড়ে লক্ষ লক্ষ টাকার মাছ। তবে সুনামগঞ্জ জেলার সবচেয়ে উচুঁ ও বালুকাময় এলাকায় বাধ ভেঙ্গে নেমে আসা এই পানি বেশি সময় স্থায়ী হয়নি। সকাল সাতটায় পানি আসার পর সাড়ে নয়টা পর্যন্ত বাড়তে থাকে। বিকাল তিনটার দিকে আবার পানি নেমে পড়ে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com